1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দেশের জন্য এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। মেধা বিকাশের মাধ্যমে তাদের

কে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ১২ মে রবিবার সকালে শহরের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার জিয়াউদ্দিন হায়দার।
সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা। এসময় ড. জিয়াউদ্দিন হায়দার স্কুলের উন্নয়ন কাজের জন্য এক লাখ অনুদান প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network