1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
চিকিৎসক-নার্স সংকটে নাজেহাল শেবাচিম সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভোলায় বন্ধ থাকা সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ফের সচল হচ্ছে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ৫০০ টাকার পুঁজিতে ভাগ্য বদল জাহিদের সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও নবায়নযোগ্য শক্তির দাবিতে তরুণদের শপথ ট্রাম্প-খামেনি বৈঠক স্রেফ অবাস্তব কল্পনা, দাবি আরাগচির

সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সুশাসনের জন্য নাগরিক- সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদ ও সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইসমাঈল মুসাফির।

 

এরপর দুপুর ১২টায় দ্বিতীয় অধিবেশনে সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির বার্ষিক পরিকল্পনা নির্ধারণ করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার। এছাড়া সুজনের উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নতুন জেলা কমিটির সম্পাদক ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা সভাপতি কবি জাহাঙ্গীর হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে গৃহীত বার্ষিক পরিকল্পনাগুলো জেলা ও সব পর্যায়ের কমিটি বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমেই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ অক্টোবর সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সুজনের ঝালকাঠি জেলা স্থগিত করা হয়। এরপর আজ নতুন জেলা কমিটি গঠন করা হলো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network