1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহীন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ  বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল আগামীকাল চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয়! বরিশালে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার

বরিশাল মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ছয় দফা দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ইন্টার্ন চিকিৎসক তানভীর রেজা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনায় এফসিপিএস অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোতে বৈষম্য করা হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে দুই বছর উপজেলা পর্যায়ে পদায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সিদ্ধান্ত চিকিৎসকদের শিক্ষা, পেশাগত উন্নয়ন ও জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাদের আশঙ্কা।

 

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের ওপর একাধিক হামলার ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে তারা ৬ দফা দাবি জানিয়েছেন। দাবির মধ্যে রয়েছে— এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাব বাতিল, বিএমইউ ও বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে এক হাজার টাকার মধ্যে নির্ধারণ এবং বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করা। একই সঙ্গে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেড সমমানের বেতন নির্ধারণ করতে হবে।

 

কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১১টা থেকে ক্লাস বর্জন এবং সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে মিড-লেভেল চিকিৎসকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. একেএম মশিউল মুনীর বলেন, হাসপাতালে প্রায় ২২০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। তাদের আকস্মিক কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক অস্ত্রোপচারও নির্ধারিত সময়ে করা সম্ভব নাও হতে পারে। তিনি বলেন, বিষয়টি সমাধানে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network