1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় ২৫ দিনে ১৪ মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী গলাচিপায় প্রতিবন্ধীকে মারধর হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে এনজিওর প্রায় ২০ লাখ টাকা নিয়ে দম্পতি উধাও ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল বরিশালে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

‎টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

‎এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাড. মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানসহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনী খেলায় শুরু থেকেই ৯ নম্বর ওয়ার্ড আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষ ৩ নম্বর ওয়ার্ডের ওপর আধিপত্য বিস্তার করে তারা। নির্ধারিত সময়ে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ৯ নম্বর ওয়ার্ড। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ৯ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ইমামুল হাসান শুভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

‎টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network