1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে অনিয়মের তথ্য চাওয়ায় মারধর ও হেনস্তার শিকার ২ সাংবাদিক বৃষ্টির পূর্বাভাস- তবু কমছে না ভ্যাপসা গরম, কারণ জানালো আবহাওয়াবিদরা হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রির চেষ্টা, নারী আটক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল ইয়াবা আত্মসাতের অভিযোগে ওসি প্রত্যাহার মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী অবৈধভাবে মাছ শিকার, ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন গলাচিপায় অবৈধ বালু উত্তোলনের ড্রাম ড্রেজার জব্দ

উজিরপুর পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : উজিরপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, মাদক প্রতিরোধ এবং আসন্ন উজিরপুর পৌর নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান।

 

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান, সহ-সভাপতি মোঃ হেমায়েত খলিফা, মোঃ মামুন সিকদার ও মোঃ সেলিম হাওলাদার, এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন বালি।

 

এছাড়াও উজিরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পৌর এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ও সংগঠিত থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network