1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্ত্রীর সাথে অভিমান করে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসী জামাইকে গাছে বেঁধে মারধর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা বরিশালে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

বরিশালে স্ত্রীর সাথে অভিমান করে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা!

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরধরে অভিমান করে শ্বশুর বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে। বাদল সিকদার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে। তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের মৃত সামার সিকদারের মেয়ে জামাতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাদল সিকদারের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৬) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মাহমুদা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। গত ১৭ জুন বাদল সিকদার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে যান এবং সেখানেই দুইদিন অবস্থান করেন।

শুক্রবার সকালে বাদল সিকদার তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। তবে স্ত্রী যেতে রাজি না হওয়ায় বাদল সিকদার তার শ্বশুর বাড়ির এলাকার একটি স্থানীয় বাজার থেকে কীটনাশক ক্রয় করে এনে শ্বশুর বাড়িতে বসে পান করেন। শ্বশুর বাড়ির লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে জানানোর পর বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে বাদল সিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network