1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৪ থানা ও ডিবির অভিযানে গ্রেপ্তার ৭৭ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসী জামাইকে গাছে বেঁধে মারধর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা বরিশালে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

বরিশালে ৪ থানা ও ডিবির অভিযানে গ্রেপ্তার ৭৭

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জন, নিয়মিত মামলায় ৫৭ জন, বরিশাল মহানগর অধ্যাদেশে ৬ জন এবং অন্যান্য আইনে ১ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ৭৭ জনকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অপরাধমূলক কর্মকা-ের তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network