1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মাঠ প্রশাসনে সক্রিয় ইউএনও আসমা উল হুসনা, উন্নয়ন ও জনসেবায় বাড়ছে গতি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজ ড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ভাণ্ডারিয়ার রফিকুল কবির লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদণ্ড বাবুগঞ্জে মাঠ প্রশাসনে সক্রিয় ইউএনও আসমা উল হুসনা, উন্নয়ন ও জনসেবায় বাড়ছে গতি বরিশালে ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার আমেরিকায় ট্রাক চাঁপায় বাংলাদেশী ব্যবসায়ী নিহত বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি

বাবুগঞ্জে মাঠ প্রশাসনে সক্রিয় ইউএনও আসমা উল হুসনা, উন্নয়ন ও জনসেবায় বাড়ছে গতি

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
সাইফুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি, শিক্ষা খাতের মানোন্নয়ন এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসমা উল হুসনা ২০২৫ সালের ৪ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এরপর থেকেই উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রশাসনিক সেবা পৌঁছে দিতে কাজ করছেন তিনি। মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও অংশ নিচ্ছেন তিনি। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং জনসচেতনতা কার্যক্রমে তার সম্পৃক্ততা স্থানীয়দের মধ্যেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে বলে জানা গেছে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, বর্তমান ইউএনও শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব দিচ্ছেন। উপজেলার বিভিন্ন প্রকল্প নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন।
এ বিষয়ে ইউএনও আসমা উল হুসনা বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়নের সুফল নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান দায়িত্ব ও লক্ষ্য। স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে প্রশাসনের উপস্থিতি এবং উন্নয়ন কার্যক্রমে তদারকি বৃদ্ধির ফলে বাবুগঞ্জে বিভিন্ন খাতে কার্যক্রমের গতি বেড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network