1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২ ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ গ্রেফতার ৩ বরিশালে জলে ভাসা ‘মান্তা সম্প্রদায়ের’ জন্য হচ্ছে কবরস্থান বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা আবারও এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা! শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়েও দুর্নীতি : ডেপুটি স্পিকার পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গৌরনদীতে একটি রেস্তোরাঁ ও বিদ্যালয়ের ক্যান্টিনের পঁচা-বাসি খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী ২৩ জুন মঙ্গলবার অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ‘ভাই ভাই বিরিয়ানি’ রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

 

সেন্ট যোসেফ স্কুলের শিক্ষার্থী মো. তাজের অভিভাবক তানিয়া আক্তার জানান, তিনি তার সন্তানের জন্য উক্ত রেস্তোরাঁ থেকে খাবার কিনে দেন। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাজ বমি করতে শুরু করে। পরে তিনি রেস্তোরাঁয় গিয়ে বিষয়টি দোকান মালিককে জানালে প্রথমে তিনি খাবার পঁচা বা বাসি হওয়ার অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে দোকান মালিক বিক্রি করা খাবারের মান নিয়ে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন তানিয়া আক্তার।

 

বিষয়টি গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে অবহিত করা হলে তিনি অভিযোগটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

এদিকে একই ব্যক্তি গৌরনদী গার্লস স্কুলের ক্যান্টিন পরিচালনা করেন বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই ক্যান্টিনের খাবার খেয়েও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে বমি করেছে।

 

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “গার্লস স্কুলের ক্যান্টিনের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্যান্টিন পরিচালনায় অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে।”

 

অন্যদিকে সেন্ট যোসেফ স্কুলের ভেতরে থাকা ক্যান্টিনের মালিকও একই ব্যক্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম বলেন, “ক্যান্টিনের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ক্যান্টিন মালিককে একাধিকবার সতর্ক করা হয়েছে। খাবারের সঙ্গে নিম্নমানের ও রং মিশ্রিত সস ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত খাবারের মান উন্নয়ন না হলে ক্যান্টিন পরিচালনার অনুমতি বাতিল করা হবে।

 

অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খাবারের দোকানগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি রোধ করা সম্ভব হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network