1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২ ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ গ্রেফতার ৩ বরিশালে জলে ভাসা ‘মান্তা সম্প্রদায়ের’ জন্য হচ্ছে কবরস্থান বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা আবারও এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা! শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়েও দুর্নীতি : ডেপুটি স্পিকার পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

বরিশালের মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা নদীর বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।

 

 

শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়।

 

তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে অবগত করা হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. সোলায়মান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য থানাগুলোতে নিহতের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।

 

ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network