1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চলমান চার কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রাসেল সাবরিন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

আজ দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী থেকে আধাখোলা এলাকা এবং সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী থেকে বড় কৈবর্তখালী পর্যন্ত মোট চার কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রাসেল সাবরিন।

 

পরিদর্শনকালে তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খনন ও পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এক কোটি তিন লাখ টাকার বেশি ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ উপকারিতা সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির মোল্লা, বড়ইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাকসুদা আক্তার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল আমিন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন কৃষিতে সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network