1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আদিবা ইসলাম আমেনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২ ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ গ্রেফতার ৩ বরিশালে জলে ভাসা ‘মান্তা সম্প্রদায়ের’ জন্য হচ্ছে কবরস্থান বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা আবারও এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা! শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়েও দুর্নীতি : ডেপুটি স্পিকার পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

বাবুগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আদিবা ইসলাম আমেনা

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আদিবা ইসলাম আমেনা।
আদিবা ইসলাম আমেনা বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্রনেতা আজিজুল হকের কন্যা। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে আজিজুল হক বলেন, আমার মেয়ের এই সাফল্যের পেছনে বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই। সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আদিবা ইসলাম আমেনা নিয়মিত, অধ্যবসায়ী ও মেধাবী শিক্ষার্থী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network