1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না : মুয়াযযম হোসাইন হেলাল কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ বাউফলে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া ২২ বছর পরও গৌরনদীর বিএনপি নেতা মিন্টুকে ভোলেননি প্রধানমন্ত্রী প্রবেশপত্রে কোড ভুলের কারণে বরিশালে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থী, তীব্র ক্ষোভ তালতলীতে সড়কে দুর্ঘটনা এড়াতে এলজিইডি অফিসে অটোচালকদের বিক্ষোভ কুয়াকাটা সৈকতের বেরিবাঁধেই আঘাত, নতুন শঙ্কায় এলাকাবাসী আমতলীতে হামের প্রার্দুভাব : হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সংকট প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সফরকালে মাদারীপুরে ঘটে ঘটনা; দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত হামলার চেষ্টা-খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত করার ঘটনা ঘটেছে। মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত এ ঘটনাটি দুর্ঘটনাবশত নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বহরের বাসে দাঁড়িয়ে সড়কের পাশে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের পেছনে থাকা একটি গাড়ির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে আঘাত করে।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এবং নিরাপত্তা বহরের চলাচল দেখা যায়। এর মধ্যেই বহরের একটি গাড়িতে ইটের টুকরা লাগার ঘটনা নজরে আসে।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা লাগার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কোনো চলন্ত গাড়ির চাকার নিচ থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়ে গৌরনদীর বাটাজোরসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে সন্ধ্যায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরে আসেন। সফরকে কেন্দ্র করে পুরো মহাসড়কজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও মাদারীপুরে ঘটে যাওয়া এ ঘটনাটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের কেন্দ্রে রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network