ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক শাহিন গ্রেপ্তার
আপডেট সময় :
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক শাহিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাঁকে বুধবার ভোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। .তার পূর্বের মামলায় তাকে কোর্টে পাঠানো হয়েছে। এদিকে, মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার খবরে তার মুক্তি দাবী করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাঁকে বুধবার ভোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
.তার পূর্বের মামলায় তাকে কোর্টে পাঠানো হয়েছে। এদিকে, মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার খবরে তার মুক্তি দাবী করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।