1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে ভবনে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুত্বর জখম মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার কাউখালীতে মাদক প্রতিরোধে ফুটবল খেলা কলাপাড়ায় জলোচ্ছ্বাস ঝুঁকি ক্রমশ বাড়ছে, রাতের ঘুম হারাম ভয়াবহ নদীভাঙনে অস্তিত্ব সংকটে মুলাদীর বিভিন্ন ঘরবাড়ি গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে জামায়াতের আমির জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো : বরিশালে নাহিদ ইসলাম অবসর নিয়ে এবার ভোল পাল্টালেন মার্তিনেস ঝালকাঠি ভীমরুলির পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল

ঝালকাঠিতে ভবনে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে একটি ভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার তপন হালদারের তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহত মলিনা রায় (৫০) ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া এবং রতন রায়ের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রতন রায় ঢাকায় চাকরি করেন। তিনি কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় মলিনা রায় তাঁর মেয়ে পূজা রায়কে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। শুক্রবার সকালে শ্রীশ্রী জগন্নাথ দেবের মহোৎসব-২০২৬ উপলক্ষে রথযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে ভবনের সবাই ভিমরুলী-কীর্তিপাশার উদ্দেশে যান। এ সময় ওই ভবনে মলিনা রায় একাই ছিলেন।

রাত পৌনে ৮টার দিকে তাঁরা ফিরে এসে ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত বিভিন্ন কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে মলিনা রায়ের মেয়ে বাসার দরজা খোলা এবং ঘরের ভেতরের মালামাল ছড়ানো অবস্থায় দেখতে পান। একপর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ করে তিনি তাঁর মাকে হাত-পা বাঁধা এবং মাথায় বস্তা পরানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে মলিনা রায়কে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক তপন হালদার বলেন, ‘রথযাত্রা উপলক্ষে আমরা সবাই সকালে কীর্তিপাশায় গিয়েছিলাম। রাতে ফিরে এসে দেখি নিচতলার ভাড়াটিয়া, দ্বিতীয় তলায় আমার বাসা এবং তৃতীয় তলার ভাড়াটিয়ার বাসার তালা ভাঙা। ঘরের ভেতরের সবকিছু তছনছ হয়ে পড়ে আছে। পরে নিচতলার ভাড়াটিয়ার মেয়ে তাঁর মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আমরা ছুটে যাই।

তৃতীয় তলার ভাড়াটিয়া পল্লবী বড়াল বলেন, ‘আমরা সবাই অনুষ্ঠানে গিয়েছিলাম। ফিরে এসে দেখি নিচতলায় একজনকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে আমার বাসা ও বাড়িওয়ালার বাসা থেকে টাকাপয়সা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি করতে এসে এক নারীকে হত্যা করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network