1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশন সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের দায়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে চার দোকানিকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না।
অভিযান চলাকালে বিভিন্ন দোকানে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা এবং প্রমোশনমূলক সামগ্রী প্রকাশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট চার দোকানদারকে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
 তিনি ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network