1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদী উপজেলায় খাল খননে কৃষি, মৎস্য ও পরিবেশের নতুন সম্ভাবনা আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর দশমিনায় এইচএসসি কেন্দ্র হল সুপারের বিরুদ্ধে এমসিকিউ পূরনের অভিযোগ কলাপাড়ায় ধরা পড়েছে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা খাল খনন ছাড়াই ফেরত গেল বরিশাল সদর উপজেলার আড়াই কোটি টাকার বরাদ্দ! দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমোহনে পরকীয়ার অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ : চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজারসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থানার দুলাল ড্রক সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজারসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network