1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় জেলা পরিষদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি আমতলী-তালতলী ৮.৪ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ! বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধী সমাবেশ ঝালকাঠিতে সবুজ বাংলাদেশ গড়তে দেড় হাজার গাছের চারা বিতরণ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৬ জুলাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেমের অনুমোদন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সুপারিশক্রমে বাবুগঞ্জ উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি মো. জাহিদুর রহমান শিকদার ও সাধারণ সম্পাদক মো. মাসুদ আহমেদের স্বাক্ষরিত আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে কেদারপুর ইউনিয়নের ১২০ নং পূর্ব ভুতেরদিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম সভাপতি এবং রহমতপুর ইউনিয়নের ১২৪ নং কুমারিয়ারপীঠ জাহিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৭ নং ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রধান শিক্ষক মোসা: আমেনা বেগম নির্বাহী সভাপতি, প্রধান শিক্ষক আলেয়া ববিতা সিনিয়র সহ-সভাপতি, সহকারী শিক্ষক এবায়দুল হক সিনিয়র যুগ্ম সম্পাদক, সহকারী শিক্ষক নুসরাত জাহান যুগ্ম সম্পাদক, শাহাদাত হোসেন ও মো. দবির হোসেন সহ-সম্পাদক, মো. ইমরান সংস্কৃতি ও বিনোদন সম্পাদক এবং হাসিবুল হাসান সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের নেতারা জানান, তিন বছর মেয়াদি এ কমিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network