1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক কন্যা শারীকা তাসবীহ’র সাফল্য, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২ ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ গ্রেফতার ৩ বরিশালে জলে ভাসা ‘মান্তা সম্প্রদায়ের’ জন্য হচ্ছে কবরস্থান বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা আবারও এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা! শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়েও দুর্নীতি : ডেপুটি স্পিকার পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

সাংবাদিক কন্যা শারীকা তাসবীহ’র সাফল্য, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আজ সোমবার (১০ আগস্ট) সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল-২০২৬ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাব উদ্দিন এর বড় মেয়ে শারীকা তাসবীহ কৃতিত্বের সঙ্গে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী ছিলেন শারীকা।
শারীকা তাসবীহ্ জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং নিজের আত্মবিশ্বাস তাকে ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতের স্বপ্ন আপূরণে সে আরও কঠোর পরিশ্রম করতে চায়।
রহমতপুুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অবিনাশ চন্দ্র রায় বলেন, শারীকা শুরু থেকেই অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী ও উচ্চ লক্ষ্যনির্ভর ছাত্রী ছিল। ওর জন্য শুভকামনা রইল আগামী পথচলায়।
শারীকা তাসবীহ’র এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ কৃতিত্বে সাংবাদিক বাবার সহকর্মীসহ স্থানীয় সাংবাদিক মহলও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শারীকা তাসবীহ ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network