1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে বিদ্যুতের অতিরক্তি বিল কার পকেটে! বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা,  জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাতলায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস  ডিজিটাল উন্নয়ন ও তথ্যপ্রাপ্তি নিয়ে জাতিসংঘের পরামর্শক গোষ্ঠীতে বজলুর রহমান বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড

ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নদীতে ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর ছড়িয়ে পড়লে মৃত ডলফিনটি দেখতে নদীর তীরে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন।

পরে স্থানীয় কিশোর সৌরভ, জোবায়ের, পায়েল ও সাইফুল নদী থেকে মৃত ডলফিনটি তীরে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান, মৃত শুশুকটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০০ কেজি। এটি মিঠাপানির ডলফিন বা গঙ্গাশুশুক বলে ধারণা করছেন তারা।

কিশোর সাইফুল বলেন, নদীতে ডলফিনটি ভেসে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে সেটিকে নদীর পাড়ে টেনে নিয়ে আসি। পরে এটি দেখতে অনেক মানুষ নদীর পাড়ে জড়ো হন।

ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, নদীর পানি দূষিত হলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এতে শুশুকসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়। নদীতে বর্জ্য ও দূষিত তরল পদার্থ ফেলা বন্ধ করে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষা করা জরুরি। তবে এই শুশুকটির মৃত্যুর সঠিক কারণ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network