1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় পথের অভাবে থমকে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আলো বাউফলে খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশালে উদ্বোধনের দুই মাসেই বেহাল পৌনে ১ কোটির সড়ক, উঠে গেছে পিচ-পাথর রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বরিশালে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময়

বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল এর সম্পাদক মো. রফিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মজিবর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক রুমান হাওলাদার।

বুধবার (১৯ আগস্ট) রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক রিফাত ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির সকল নেতৃবৃন্দ রফিকুল আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি গণমাধ্যমকর্মী ও সংগঠক মজিবর রহমান নাহিদ বলেন, মো. রফিকুল আলম ছিলেন একজন স্পষ্টবাদী ও নিবেদিতপ্রাণ মানুষ।

তিনি সবসময় বরিশালের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা বলেছেন এবং এ জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে বরিশাল একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network