1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৩১০০ কিমি সড়কে জোড়াতালি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ বরিশালে নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা, স্বামী গ্রেপ্তার বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক কীর্ত্তিপাশায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা ও মারধর

বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে ও জেলে সম্প্রদায়ের তথ্য হালনাগাদ এবং তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
 বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় ও বাবুগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এর আওতায় রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকা, আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ সংলগ্ন নদীতীর এবং সন্ধ্যা নদীর তীরবর্তী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অবস্থানরত বেদে ও ভাসমান জেলে সম্প্রদায়ের তথ্য সংগ্রহ করে তালিকা প্রণয়ন করা হবে।
জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সার্বিক তত্ত্বাবধানে এ তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ছাত্রনেতা মো. আজিজুল হককে।
এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টার দিকে বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এফ এম নাজমুস সালেহীম খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রাথমিকভাবে রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক বেদে ও ভাসমান জেলে পরিবারের তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুতের কাজ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নদী ও নৌকায় ভাসমান অবস্থায় জীবনযাপন করা এসব মানুষের প্রকৃত সংখ্যা, পেশা, পরিবার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হলে তাদের জন্য সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে তথ্যভিত্তিক উদ্যোগ নেওয়া সহজ হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network