1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা স্বাস্থ্যখাতে দুনীর্তিতে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার : স্বাস্থ্য মন্ত্রী বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময়  শিবপুরে মা ও নাবালক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম  কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ লালমোহনে গভীর রাতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মানবিক সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে হারুন মোল্লা ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আসাদুল্লাহ।
জানা গেছে, চিকিৎসা সহায়তার জন্য আমজাদ হোসেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান আবেদনটি মঞ্জুর করেন এবং আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, একজন অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা শুধু আর্থিক সহায়তা নয়; এর মাধ্যমে একটি অসহায় পরিবারের মাঝে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতা করাই হারুন মোল্লা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
আমজাদ হোসেনের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network