1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ১২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান গলাচিপায় শিক্ষার্থীদের মধ্যে ৫০০ বৃক্ষের চারা বিতরণ বাবুগঞ্জে বিদ্যুৎ খুঁটিতে উঠে দগ্ধ যুবক, চিকিৎসার জন্য মায়ের আকুতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত কেমিক্যাল রঙের বিকল্প আবিষ্কার বরিশালে, ফলের রসে রঙিন হবে খাবার ঝালকাঠিতে অন্যের নামে আঙুলের ছাপ দিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক ২ নারী বরিশালে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ বানারীপাড়ায় ১২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বরিশাল সিটি করপোরেশনের ২০ হাজার বৃক্ষ বিতরণ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

বানারীপাড়ায় ১২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক থাকা আসামিকে প্রায় একযুগ পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার সেরজাহান মুন্সীর ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
এর আগে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৮ এর মিডিয়া সেল জানায়, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ানশুটার গান এবং এক রাউন্ড গুলিসহ রাসেল মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ওই দিনই বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়, আদালত ২০২০ সালের অক্টোবর মাসে রায় ঘোষণা করেন এবং রাসেল মুন্সী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা তামিল কারি সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮ বরিশালের অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। যার প্রেক্ষিতে, র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি ও র‍্যাব-১ গাজীপুরের সিপিএসসির সমন্বয়ে একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network