1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে রহমতপুর বাজার ও খাল পরিদর্শনে ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনে ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল গলাচিপায় ঝালমুড়ি বেচা সেই দুই শিশুর দায়িত্ব নিলেন ইউএনও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাবুগঞ্জে রহমতপুর বাজার ও খাল পরিদর্শনে ইউএনও লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া প্রয়োজনে ঐকমত্য হয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান

বাবুগঞ্জে রহমতপুর বাজার ও খাল পরিদর্শনে ইউএনও

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার, রহমতপুর খাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তিনি রহমতপুর বাজার ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকা এবং খাল ও আশপাশের পরিবেশের সার্বিক অবস্থা পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও আসমা উল হুসনা রহমতপুর বাজার কমিটি, ব্যবসায়ী ও আশপাশে বসবাসরত স্থানীয়দের বাজারের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে পরে তা যথাযথভাবে অপসারণ বা পুড়িয়ে ফেলার বিষয়ে নির্দেশনা দেন। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন করেন।
তিনি বলেন, বাজার ও আশপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী, বাজার কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ নির্দেশনা অমান্য করে যত্রতত্র ময়লা ফেললে কিংবা পরিবেশ নষ্ট করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার, ইউপি সদস্য মো. শাহিন হোসেন, রহমতপুর বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network