1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাবুগঞ্জে রহমতপুর বাজার ও খাল পরিদর্শনে ইউএনও লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া প্রয়োজনে ঐকমত্য হয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান গলাচিপায় শিক্ষার্থীদের মধ্যে ৫০০ বৃক্ষের চারা বিতরণ বাবুগঞ্জে বিদ্যুৎ খুঁটিতে উঠে দগ্ধ যুবক, চিকিৎসার জন্য মায়ের আকুতি

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব নুরে এলাহী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ বিল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল শিকদার, মোঃ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আজিম তালুকদার, সদস্য মো. আসলাম, পৌর যুগ্ম আহ্বায়ক শেখ সালাউদ্দিন, রেহান উদ্দিন রেহান, তানভীর মুন্সি, মো. মোজাম্মেল বয়াতী, রাজিবুল ইসলাম, সদস্য মো. ইব্রাহিম তালুকদার, মিলন মাহমুদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দিপুসহ স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network