1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জালনোট শনাক্তকরণ বিষয়ক কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

ঝালকাঠিতে জালনোট শনাক্তকরণ বিষয়ক কর্মশালা

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখা এবং ঝালকাঠি সদর উপজেলার সব ব্যাংকের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক পিএলসি এর ঝালকাঠি কোর্ট বিল্ডিং শাখা।

 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার পরিচালক মো. এমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার দত্ত, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।

 

সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি ঝালকাঠি কোর্ট বিল্ডিং শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আবদুল মান্নান।

 

বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার যুগ্ম পরিচালক মো. জাহিদুল ইসলাম জালনোট শনাক্ত করার বিভিন্ন কৌশল ও আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে একটি স্লাইড উপস্থাপন করেন। এ সময় তিনি নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য দেখে সহজে জালনোট চেনার পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

 

কর্মশালায় ঝালকাঠি সদর উপজেলায় কর্মরত সকল ব্যাংকের ব্যাবস্থাপক, শাখা প্রধান ও ক্যাশ বিভাগে কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও ব্যবসায়ী, জেলে, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় জালনোট শনাক্ত করার উপায়, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য এবং জালনোট গ্রহণ ও প্রচলন থেকে বিরত থাকার বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

 

আয়োজকরা জানান, জালনোটের বিস্তার রোধে সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্দেহজনক নোট লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network