বরিশালে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্ব পেল সার্বিক নিরাপত্তা
আপডেট সময় :
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশালে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্ব পেল সার্বিক নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বরিশাল বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা। সভায় বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে...
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বরিশাল বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা।
সভায় বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।