1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল নগরীর রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা স্বাস্থ্যখাতে দুনীর্তিতে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার : স্বাস্থ্য মন্ত্রী বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময়  শিবপুরে মা ও নাবালক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম  কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ লালমোহনে গভীর রাতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

বরিশাল নগরীর রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর রুপাতলী এলাকায় সন্ধ্যা হলেই মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।

মহাসড়কের পাশে ও ফুটপাতের বিভিন্ন স্থানে দোকান বসিয়ে ব্যবসা করায় যানবাহন ও সাধারণ পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, রুপাতলী এলাকার মহাসড়কের পাশে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান, ফলমূল, শাকসবজি, কাপড়সহ নানা পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করছেন অনেকেই।

কোথাও কোথাও দোকানের মালামাল মহাসড়কের অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে পথচারীদের বাধ্য হয়ে ব্যস্ত সড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে রুপাতলী এলাকায় যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চলাচলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও একই স্থানে দোকান বসানো হয় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী ও পথচারীরা মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে রুপাতলী এলাকার জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network