1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি দখলের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রায়কালী ইউনিয়নে এ অভিযোগ উঠলে রবিবার দিবাগত রাতে শান্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করে উপজেলা বিএনপি। গভীর রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও ইউ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত বহিষ্কারাদেশের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দুইতলা বাড়ি দখল করেছেন একই ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

‎বহিষ্কারাদেশে বলা হয়েছে, রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় গত ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িটি ছেড়ে দেননি। দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপির প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, রায়কালী গ্রামে প্রায় চার শতক জমির ওপর আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের একটি দুইতলা পাকা বসতবাড়ি রয়েছে। কয়েক বছর আগে বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ নেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তার স্ত্রীও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। এই সুযোগে বিএনপি নেতা মিজানুর রহমান বাবু বাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নিজের দখলে নেন।

এ ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী মোছা. শাহনাজ বেগম বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে এবং বিএনপি নেতা মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছে।

‎আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, অভিযোগটি সরেজমিনে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে ‎বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান বাবু। তার দাবি, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন তাদের জমি দখল করে জোড়পূর্বক বাড়ি বানিয়েছিলেন। এখন তারা নিজেদের বৈধ জায়গা ফেরত নিয়েছেন।

‎আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা মিজানুর রহমানের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।

জানতে চাইলে ‎এসআই বজলুর রহমান বলেন, ‘এলাকায় গিয়ে বিএনপি নেতা মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি। বাড়িটির জায়গা তার দাদার বলে তিনি দাবি করেছেন। তবে কাগজপত্র নিয়ে থানায় বসার কথা থাকলেও মিজানুর রহমান বাবু বসেননি।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network