1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে মাদকাসক্ত হচ্ছে কিশোর বয়সীরা, সুন্দর ভবিষ্যত ধ্বংসের পথে  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

উজিরপুরে মাদকাসক্ত হচ্ছে কিশোর বয়সীরা, সুন্দর ভবিষ্যত ধ্বংসের পথে 

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দিন দিন মাদকাসক্ত হচ্ছে  কিশোর বয়সীরা। এ থেকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান সচেতন মহলের।
এ বিষয়ে প্রবীণ শিক্ষক,মুক্তিযোদ্ধা বলেন,উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে হাত বাড়ালেই মিলছে মাদক,মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পাচ্ছেনা কিশোর থেকে বিভিন্ন বয়সীরা,মাদক কেবল ব্যক্তিজীবন নয়,বরং পুরো পরিবার ও সমাজকে তছনছ করে দেয়,যুবসমাজ দেশের প্রাণশক্তি,তাদের মাদকের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।সামাজিক আন্দোলন শুধু আইন প্রয়োগ করে নয়, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।সচেতনতা ও সুপরামর্শ পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় সচেতনতা বাড়াতে হবে।
তাই ‘”মাদককে না বলুন” মাদক একটি নীরব ঘাতক। এটি আমাদের তরুণ প্রজন্মকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে। যে বয়সে যুবকদের হাতে কলম ও বই থাকার কথা, সে বয়সে মাদকের ছোবলে অনেকের জীবন আজ বিপন্ন।আমাদের মনে রাখতে হবে, মাদকাসক্তি কোনো সাধারণ সমস্যা নয়,এটি একটি মারাত্মক ব্যাধি। এর বিরুদ্ধে আমাদের দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,মাদকের সাথে জড়িত যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর নজরদারি রয়েছে উজিরপুর মডেল থানা পুলিশের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান,মাদকমূক্ত উপজেলা গড়ার লক্ষ্যে জড়িতদের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network