1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলা-বরিশাল সেতু নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘আমরা ভোলাবাসী’। এ দাবিতে মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন জেলার বাসিন্দারা। এ সেতু নির্মিত হলে ভোলার সঙ্গে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও পর্যটন খাতে ভোলার সম্ভাবনা আরও বাড়বে।

 

তারা বলেন, দীর্ঘদিনের এই দাবির বিষয়ে শুধু আশ্বাস নয়, এখন প্রয়োজন সেতু নির্মাণের সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা। দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সচিব মীর মোশারেফ অমি, সদস্য মেহেদি হাসান, শরিফ হাওলাদার ও শাখাওয়াত শাকিল বক্তব্য দেন।

 

এ সময় ‘আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেতু নির্মাণের দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network