উজিরপুর প্রতিনিধিঃ “বৃক্ষরোপণের সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সকাল ১০ টায় বৃক্ষ রোপন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(পুলিশ সুপার সার্কেল বরিশাল)সৌমেন্দ্র কুমার বাইন অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র শিব (জেনারেল ম্যানেজার উজিরপুর জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি)।
উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো মাহবুবুর রহমান গোমস্তা,”ডাক দিয়ে যাই” সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বরিশাল এলাকার এলাকা ব্যস্থাপক মোঃ সাব্বির হোসেন, উজিরপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসাইন,সহকারি শাখা ব্যবস্থাপক(হিসাব) মোঃ বিপুল হোসেন,শাখার ফিল্ড অফিসার ও এনজিওর সকল সদস্যবৃন্দ। এসময় ৪০টি পরিবারের মাঝে ৫টি করে মোট ২শতটি ফলজ ও বনজ চারা গাছ বিতরণ করা হয়।