1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মনু ইসলাম ওরফে মনির (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের দাবি, আটক ব্যক্তি ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে গোপনে ইয়াবা সংগ্রহ করে বরিশালে এনে বিক্রি করতেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের কলসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় এএসআই মো. খবির হোসেন, এএসআই মো. মনির হোসাইনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক মনু ইসলাম ওরফে মনির জামালপুর সদর থানার শ্রীচন্দ্রবাড়ি এলাকার মৃত বাচ্চু মন্ডলের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে গোপনে মাদক সংগ্রহ করে বরিশালে এনে বিক্রি করতেন। তবে তার সঙ্গে মাদক কারবারে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network