বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি
আপডেট সময় :
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি
মোঃ সাদ্দাম হোসেন : বরিশাল সদর উপজেলা বিএনপির নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে ঢাকার গুলশানে বিএনপির পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলের ত্যাগী নেতাকর্মীরা। শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বরিশাল সদর উপজেলা বিএনপির নবঘোষিত কমিটিতে বিতর্কিত ও দলীয় কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, যাচাই-বাছাই করে কমিটি পুনর্গঠন করতে হবে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুছ ছালাম রাড়ী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মন্টু খান, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা...
মোঃ সাদ্দাম হোসেন : বরিশাল সদর উপজেলা বিএনপির নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে ঢাকার গুলশানে বিএনপির পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলের ত্যাগী নেতাকর্মীরা।
শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বরিশাল সদর উপজেলা বিএনপির নবঘোষিত কমিটিতে বিতর্কিত ও দলীয় কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, যাচাই-বাছাই করে কমিটি পুনর্গঠন করতে হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুছ ছালাম রাড়ী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মন্টু খান, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রেজা রাড়ী এবং কাজী ফিরোজ আলমসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে বরিশাল সদর উপজেলা বিএনপির নবঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হলে বরিশাল সদর উপজেলা বিএনপিতে ঐক্য ও শৃঙ্খলা আরও শক্তিশালী হবে।