1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ দলীয় নেতারা।

সমাবেশে মজিবুর রহমান সরোয়ার বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন।

তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার দেখানো পথ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি আধুনিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে মহানগর বিএনপির উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা বিএনপিও নগরীর অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে পৃথক সমাবেশ ও র‌্যালির আয়োজন করে।

জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। সমাবেশে জেলা বিএনপির নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। পরে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network