1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ'র আত্মহত্যা  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

উজিরপুরে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ’র আত্মহত্যা 

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
 উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় আম গাছের সাথে দড়ি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সুত্রে জানা যায়,২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাতলা ৯নং ওয়ার্ড মন্ডলপাড়া গ্রামের মৃত মোবারক খন্দকারের ছেলে সিরাজ খন্দকার(৬৫) নিজ বসতঘরের পিছনে অবস্থিত একটি আম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এসময় নিহতের  স্ত্রী বসতঘরে সাংসারিক  কাজ করছিলো। সুত্রে জানা যায়,নিহতের ৩ছেলে রয়েছে। এরমধ্যে ১ ছেলে বিদেশে থাকেন। সকাল ১০ টার দিকে প্রবাসে অবস্থানরত ছেলে তার মাকে মোবাইল ফোন করে তার বাবার সাথে কথা বলতে চাইলে তিনি স্বামীকে খুঁজতে বের হলে বসতঘরের পিছনে একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো তার স্বামীকে ঝুলন্ত অবস্থায়  দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
এরপর   উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বৃদ্ধ’র ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে।  প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।
আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম দীর্ঘদিন যাবৎ ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। পরবর্তীতে ফুসফুসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ক্যান্সার ধরা পড়ে।
উক্ত ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,লাশ উদ্ধার করা হয়েছে এবং  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network