1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির কর্মসূচিতে প্রকাশ্যে ছুরি নিয়ে হাজির স্বেচ্ছাসেবক দল নেতার ভাই - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

বরিশালে বিএনপির কর্মসূচিতে প্রকাশ্যে ছুরি নিয়ে হাজির স্বেচ্ছাসেবক দল নেতার ভাই

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড করে দেওয়াসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এক বিএনপি নেতাকে ‘হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের চেষ্টার’ অভিযোগ পাওয়া গেছে। এক স্বেচ্ছাসেবক দল নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। হামলার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী একাধিক বিএনপি নেতাকর্মী জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওইদিন র‌্যালি শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার।

ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী অভিযোগ করে বলেন, র‌্যালি শেষে আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির পদধারী নেতাদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও সঞ্চালক বায়জিদ তার পছন্দের নেতার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন। তার এমন অসাংগঠনিক কার্যকলাপের প্রতিবাদ করেন আসন্ন ইউপি নির্বাচনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুলসহ আরও কয়েকজন নেতা।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদের ছোট ভাই ওমর সরদার অনুষ্ঠানের মধ্যেই প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুলের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা ওমরকে ধাওয়া করলে তিনি ছুরি ফেলে পালিয়ে যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে মুখ খুলতে চাননি চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরব পূর্বাঞ্চল শাখা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম বুলবুল।
তবে বিএনপির নেতার একনিষ্ঠ কর্মী ইব্রাহিম চোকদার অভিযোগ করে বলেন, ‘স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদার তার ছোট ভাইকে ফোন করে এনে হামলার চেষ্টা চালিয়েছেন। হামলার চেষ্টা আমরা প্রতিহত না করলে বড় ধরনের ঘটনা ঘটতো।’

ইব্রাহিম আরও বলেন, ‘ওমর সরদার আগে বিএম কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভোল পাল্টে তিনি নিজেকে ছাত্রদল কর্মী দাবি করা শুরু করেন।’

এ বিষয়ে অভিযুক্ত ওমর সরদারের বক্তব্য পাওয়া না গেলেও তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার বলেন, ‘পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী অনুষ্ঠান চলছিল। কিন্তু অনুষ্ঠানস্থলে বুলবুল চোকদার চরমভাবে উত্তেজিত হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে কি না, তা আমার জানা নেই।’ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পুরো বিষয়টি জানানো হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network