নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বরিশালে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে অংশ নেন।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বাস মালিক সমিতির সভাপতি মো. মামুন খন্দকার, চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদ খান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ হোসেন আশরাফ, চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ হুমায়ুন মোল্লা, সাবেক চরকাউয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহাজালাল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদ খান,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিচ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মন্টু, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব ফকির, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মো. জয়নাল হাওলাদার ও মো. মিশু শিকদার, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সোহাগ সিকদার,চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আরিফুর রহমান, চরকাউয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মামুনসহ চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য, সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।