বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির দোয়া
আপডেট সময় :
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির দোয়া
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বরিশাল নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর নেতৃত্বে দেশ সুন্দরভাবে পরিচালিত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি...
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বরিশাল নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর নেতৃত্বে দেশ সুন্দরভাবে পরিচালিত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম রাড়ী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী ফিরোজ আলম, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজাদী হাসনাত ফিরোজসহ বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করা হয়।