1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চতুর্থ শ্রেণি পদে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৭ জন তদবির ও ঘুষ ছাড়াই চাকরি পেয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার নিয়োগপ্রাপ্তদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এ তথ্য জানান। নবনিযুক্ত কর্মচারীরাও তদবির ও অর্থ লেনদেন ছাড়া চাকরি পেয়েছেন বলে জানান।

জানা গেছে, গত বছর ২৩ অক্টোবর ২০তম গ্রেডের ৮২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসকের দপ্তর। ৩০ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহন করা হয়। নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৫৭ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।

জুলহাস হোসেন, হাসি আক্তার, মোহাম্মদ বুলবুল ইসলামসহ একাধিক নিয়োগপ্রাপ্ত জানান, বিগত দিনে ৫ থেকে সাত বার মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও চাকরি পাননি। এবার কোনো প্রকারের অর্থনৈতিক লেনদেন ও তদবির ছাড়া চাকরি পাওয়ায় মহাখুশি তারা। কর্মজীবনে সততার সঙ্গে তারা মানুষের সেবা করতে চান।

জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার বলেন, কোনো প্রকার তদবির ও অর্থনৈতিক লেনদেন ছাড়া যে চাকরি পাওয়া যায় সদ্য যোগদানকারীরাই তার বড় প্রমাণ।

বিভাগীয় কমিশনার জানান, কোনো প্রকার চাপের কাছে তিনি নত স্বীকার করেননি। তিনি যোগদান করার পর বরিশালসহ বিভাগের বিভিন্ন জেলায় শতাধিক নিয়োগ দিয়েছেন।

কেউ যদি প্রমাণ করতে পারেন টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে; তবে চাকরি ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থান যে কারণে হয়েছে তার সুফল পেয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্তরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network