1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

বাকেরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- ” মাদক ও জুয়াকে না বলুন ” স্লোগানকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলায় গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। খয়রাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনি হচ্ছে।

যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা কিছুক্ষণ পরেই মুক্তি পেয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: রহমাতুল্লাহ পাটোয়ারী, কোষাধ্যক্ষ মো: ফাইজুল ইসলাম, এবং সহ সভাপতি মো: কাওসার হাওলাদার এছাড়াও উপদেষ্টা মন্ডলির মধ্য উপস্থিত ছিলেন মো: হেলাল মোল্লা, মাহফুজ মিরা, শহিদুর রহমান হাওলাদার, মো: জসিম হাওলাদার, মামুন হাওলাদার আজীবন দাতা সদস্য মো: ইমরান হোসেন জোমাদ্দার ও রফিকুল ইসলাম সিকদার।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network