1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে তিন জন মাদকসেবীকে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নে বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় তিন জন মাদকসেবীকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল একজনকে দুই মাস ও দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনজনকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network