1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির দুই নেতার পদ স্থগিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

বরিশালে বিএনপির দুই নেতার পদ স্থগিত

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তাদের বিরুদ্ধে সাংগঠনিক শিষ্টাচার পরিপন্থী আচরণ, সিনিয়র নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করারও অভিযোগ রয়েছে। পদ স্থগিত হওয়া নেতারা হলেন—গুঠিয়া ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মো. কামাল মুন্সি এবং ইউনিয়ন বিএনপির সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।

শনিবার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত দুই নেতা দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিধিবিধান উপেক্ষা করে দলীয় কার্যালয়ে বসে সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে বসেন। এছাড়া সিনিয়র নেতাদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য, নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর আচরণ এবং বিভিন্ন দলবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এতে আরও বলা হয়, তাদের কর্মকাণ্ডে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব কর্মকাণ্ডকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাদের সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের সিদ্ধান্ত ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে পদ স্থগিতের বিষয়ে অভিযুক্ত দুই নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network