উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুর উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ মাহাবুব ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম,মোস্তাফিজুর রহমান শাহীন,উজিরপুর উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার ইনস্টাক্টর সৈয়দ গফফার আলী। আয়োজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উজিরপুর উপজেলা।
আলোচনা সভা শেষে সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রধান শিক্ষক মোঃ মোবারক মৃধাকে সভাপতি ও শেখ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এসময় উপস্থিত অতিথি বৃন্দ, আলোচনা সভা শেষে সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উজিরপুর উপজেলা শাখা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।এসময় উপস্থিত অতিথি বৃন্দ বলেন,উজিরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগত মান বাড়াতে আমাদের শিক্ষকরা নিরলস কাজ করে যাচ্ছেন। ঝরে পড়ার হার কমানো এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে আমরা সাফল্য পেয়েছি।
শিক্ষকদের সম্মানজনক জীবনযাত্রা এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত শিক্ষকদের বেতনবৈষম্য দূরীকরণ,পদোন্নতি এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিগুলো আজ সময়ের দাবি।
গঠনমূলক প্রস্তাবনাআমাদের সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে এরমধ্যে শিক্ষক ঐক্য সুদৃঢ় করা, ব্যক্তিগত বা দলীয় মতভেদ ভুলে গিয়ে প্রাথমিক শিক্ষকদের স্বার্থ রক্ষায় সবাইকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে।
প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের প্রশাসন ও শিক্ষকবৃন্দের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ ও শিক্ষার মান আরও উন্নত করতে হবে।নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা আজ যে নতুন কমিটি গঠিত হয়েছে তারা যেন কোনো লোভ বা পদের মোহে নয়,বরং শিক্ষকদের সুখে-দুখে পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তাই এমন একটি প্রজন্ম গড়ে তুলি যারা হবে সৎ, দেশপ্রেমিক ও আধুনিক জ্ঞানসম্পন্ন। উজিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজ সবসময় দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।