1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কালিহাতায় ৩০ বছর পরে জমি দখল পেলো প্রকৃত ভূমি মালিকরা  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটক, দাবি আদায় করলেন ববি শিক্ষার্থীরা ইউপি নির্বাচনে সারা দেশে প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না বরগুনায় এনসিপি নেতারা চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতিবাদ

কালিহাতায় ৩০ বছর পরে জমি দখল পেলো প্রকৃত ভূমি মালিকরা 

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতায় ৩০ বছর পরে আদালতের মাধ্যমে জমি দখল বুঝে পেলো প্রকৃত ভূমি মালিকরা।
গত ৫ সেপ্টেম্বর সকালে বরিশাল জেলা জজ কোর্ট এর আদেশ অনুযায়ী সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সীমানা প্রাচীর ও লাল নিশানা দেয়। উল্লেখ্য কালিহাতা মৌজায় এসএ খতিয়ান-২৫২, দাগ নং-৭০৯ মোট জমি ১ একর ১৭ শতাংশ।
মোঃ মোন্তাজ উদ্দিন রাড়ীর কাছ থেকে মোজাম্মেল হক তালুকদার জমি ক্রয় করেন ৫৭ শতাংশ। দলিল নম্বর-২২১.তারিখ ২২/১/৪৯ ইং। এরপর  মোজাম্মেল হক বিক্রি করেন আঃ রহিম হাওলাদারের কাছে সোয়া ১৪ শতাংশ জমি ও জয়নাল আবেদীন হাওলাদার কাছে সোয়া ১৪ শতাংশ জমি এবং ৪/৫/১৯৭৭ ইং তারিখ ২০৭৮ নং দলিল মূলে মোজাম্মেল হক তালুকদার  আমির হোসেনের কাছে সোয়া ১৪ শতাংশ ও আঃ আলির কাছে সোয়া ১৪ শতাংশ জমি বিক্রি করেন।
পরে আমির হোসেন বিক্রি করেন আঃ মালেক সরদার,বারেক মোল্লা,নাজেম সিকদার ও হেমায়েত সরদারের কাছে বিক্রি সোয়া ১৪ শতাংশ জমি। ২৪/৫/১৯৯৭ইং তারিখ,১৬১৮ নং দলিল মূলে মালেক সরদার,বারেক মোল্লা,নাজেম সিকদার ও হেমায়েত সরদার এর কাছ থেকে মোসলেম উদ্দিন হাওলাদার গংরা সোয়া ১৪ শতাংশ জমি ক্রয় করেন।
উক্ত সোয়া ১৪ শতাংশ জমি আদালতের ডিগ্রি উপেক্ষা করে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দাপট দেখিয়ে আঃ রহিম হাওলাদার গং,আঃ আলি হাওলাদার গং,জসিম রাড়ী ৩০ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছিলো।
ওই জমিতে আদালত সীমানা প্রাচীর ও লাল নিশানা টানিয়ে দেয় এবং দীর্ঘ ৩০ বছর পরে জমি দখল বুঝে পাওয়ায় বেজায় খুশি প্রকৃত ভূমি মালিকরা। এ বিষয়ে ভূমি মালিক শাওন হাওলাদার জানান ওই ভূমিদস্যুরা আমাদের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে রাখে,এমনকি  আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। অভিযুক্তদের পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network