1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’-এই আহ্বানে বরিশালে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীতে মানববন্ধন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বক্তারা বায়ুদূষণ রোধে জনসচেতনতা বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বিকেল সাড়ে পাঁচটায় নগরীর টাউন হলের সামনে ডোক্যাপের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা। বক্তারা বলেন, মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বায়ুর মান উন্নয়ন এখন সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারি নীতিমালার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।

একই দিন বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম, আভাস, আরোহী, ডোক্যাপসহ বেশ কিছু সংগঠন যৌথভাবে এক নাগরিক সংলাপের আয়োজন করে।

সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং দূষণমুক্ত বায়ুর অধিকার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্ম বড় সংকটে পড়বে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে প্রতি বছর ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়ে আসছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network