1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রিকশা চালিয়ে সংসার চালানো রাহেলার যাত্রী হলেন বরিশালের বিসিসি প্রশাসক ও ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা, কোন পথে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল-সভাপতি মোবারক,সম্পাদক খলিলুর রহমান চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান ‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, অপারেশনের পর যুবতীর মৃত্যু

রিকশা চালিয়ে সংসার চালানো রাহেলার যাত্রী হলেন বরিশালের বিসিসি প্রশাসক ও ইউএনও

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জীবিকার তাগিদে প্রতিদিন প্রখর রোদ-বৃষ্টি উপেক্ষা করে রিকশার প্যাডেল ঘোরান রাহেলা বেগম। কঠোর পরিশ্রমে তিন মেয়েকে মানুষ করার লড়াই চালানো এই নারী রিকশাচালকের জীবনের সাধারণ একটি দিনে যুক্ত হলো ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।

তাঁর চালিত রিকশায়ই হাসিমুখে যাত্রী হলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ফরিদা সুলতানা। সোমবার (৭ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ঘটে এই ঘটনা।

বরিশাল সদর উপজেলা পরিষদে বিসিসির উদ্যোগে আয়োজিত সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রাঙ্গণে রাহেলা বেগমের রিকশাটি দেখতে পান অতিথিরা।

নারী হয়েও রাহেলার সংগ্রামী জীবন দেখে মুগ্ধ হয়ে বিসিসি প্রশাসক ও ইউএনও স্বতঃস্ফূর্তভাবে তাঁর রিকশায় চড়েন। কিছু সময় তাঁরা সেই রিকশায় ঘুরে বেড়ান, যা পুরো প্রাঙ্গণে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং তৈরি করে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ।

রিকশাভ্রমণ শেষে সংগ্রামী নারী রাহেলার সঙ্গে কুশল বিনিময় করেন বিসিসি প্রশাসক। আলাপকালে রাহেলা জানান, নিজের সৎ উপার্জনে সংসার চালানোসহ তিন কন্যাসন্তানকে মানুষের মতো মানুষ করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

রাহেলার এই অদম্য স্পৃহাকে সাধুবাদ জানিয়ে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, কোনো কাজই ছোট নয়। শ্রমের মর্যাদা দেয়া শেখাই জীবনের বড় শিক্ষা। ঈশ্বর আমাদের জ্ঞান ও শক্তি দিয়েছেন, যা দিয়ে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে হবে। তোমার মেয়েদেরও তোমার মতো সাহসী করে তুলবে। আত্মবিশ্বাস ও সাহসই পৃথিবীর যাবতীয় প্রতিকূলতা জয় করতে পারে।

পরে প্রশাসক রাহেলার হাতে তাঁর ন্যায্য রিকশাভাড়া তুলে দেন এবং তাঁর সার্বিক মঙ্গলের জন্য শুভকামনা জানান। এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বরিশালকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বক্তব্যে বিসিসি প্রশাসক বলেন, “সবুজ নগরী গড়তে শুধুই গাছ রোপণ করলে চলবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও টিকিয়ে রাখার দায়িত্বও পালন করতে হবে।”

অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিসিসির বনায়ন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মন্টু খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network