কালিহাতায় ৩০ বছর পরে জমি দখল পেলো প্রকৃত ভূমি মালিকরা
আপডেট সময় :
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
কালিহাতায় ৩০ বছর পরে জমি দখল পেলো প্রকৃত ভূমি মালিকরা
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতায় ৩০ বছর পরে আদালতের মাধ্যমে জমি দখল বুঝে পেলো প্রকৃত ভূমি মালিকরা। গত ৫ সেপ্টেম্বর সকালে বরিশাল জেলা জজ কোর্ট এর আদেশ অনুযায়ী সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সীমানা প্রাচীর ও লাল নিশানা দেয়। উল্লেখ্য কালিহাতা মৌজায় এসএ খতিয়ান-২৫২, দাগ নং-৭০৯ মোট জমি ১ একর ১৭ শতাংশ। মোঃ মোন্তাজ উদ্দিন রাড়ীর কাছ থেকে মোজাম্মেল হক তালুকদার জমি ক্রয় করেন ৫৭ শতাংশ। দলিল নম্বর-২২১.তারিখ ২২/১/৪৯ ইং। এরপর মোজাম্মেল হক বিক্রি করেন আঃ রহিম হাওলাদারের কাছে সোয়া ১৪ শতাংশ জমি ও জয়নাল আবেদীন হাওলাদার কাছে সোয়া ১৪ শতাংশ জমি এবং ৪/৫/১৯৭৭ ইং তারিখ ২০৭৮...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতায় ৩০ বছর পরে আদালতের মাধ্যমে জমি দখল বুঝে পেলো প্রকৃত ভূমি মালিকরা।
গত ৫ সেপ্টেম্বর সকালে বরিশাল জেলা জজ কোর্ট এর আদেশ অনুযায়ী সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সীমানা প্রাচীর ও লাল নিশানা দেয়। উল্লেখ্য কালিহাতা মৌজায় এসএ খতিয়ান-২৫২, দাগ নং-৭০৯ মোট জমি ১ একর ১৭ শতাংশ।
মোঃ মোন্তাজ উদ্দিন রাড়ীর কাছ থেকে মোজাম্মেল হক তালুকদার জমি ক্রয় করেন ৫৭ শতাংশ। দলিল নম্বর-২২১.তারিখ ২২/১/৪৯ ইং। এরপর মোজাম্মেল হক বিক্রি করেন আঃ রহিম হাওলাদারের কাছে সোয়া ১৪ শতাংশ জমি ও জয়নাল আবেদীন হাওলাদার কাছে সোয়া ১৪ শতাংশ জমি এবং ৪/৫/১৯৭৭ ইং তারিখ ২০৭৮ নং দলিল মূলে মোজাম্মেল হক তালুকদার আমির হোসেনের কাছে সোয়া ১৪ শতাংশ ও আঃ আলির কাছে সোয়া ১৪ শতাংশ জমি বিক্রি করেন।
পরে আমির হোসেন বিক্রি করেন আঃ মালেক সরদার,বারেক মোল্লা,নাজেম সিকদার ও হেমায়েত সরদারের কাছে বিক্রি সোয়া ১৪ শতাংশ জমি। ২৪/৫/১৯৯৭ইং তারিখ,১৬১৮ নং দলিল মূলে মালেক সরদার,বারেক মোল্লা,নাজেম সিকদার ও হেমায়েত সরদার এর কাছ থেকে মোসলেম উদ্দিন হাওলাদার গংরা সোয়া ১৪ শতাংশ জমি ক্রয় করেন।
উক্ত সোয়া ১৪ শতাংশ জমি আদালতের ডিগ্রি উপেক্ষা করে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দাপট দেখিয়ে আঃ রহিম হাওলাদার গং,আঃ আলি হাওলাদার গং,জসিম রাড়ী ৩০ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছিলো।
ওই জমিতে আদালত সীমানা প্রাচীর ও লাল নিশানা টানিয়ে দেয় এবং দীর্ঘ ৩০ বছর পরে জমি দখল বুঝে পাওয়ায় বেজায় খুশি প্রকৃত ভূমি মালিকরা। এ বিষয়ে ভূমি মালিক শাওন হাওলাদার জানান ওই ভূমিদস্যুরা আমাদের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে রাখে,এমনকি আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। অভিযুক্তদের পাওয়া যায়নি।