1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রী মুক্তা আক্তারকে নির্যাতন করে হত্যাকারী ঘাতক স্বামী সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার দুধল ইউনিয়নের সরসী পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের পরিবারের স্বজনরাসহ এলাকার শত শত নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে হত্যাকারী সোহেল শিকদারের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়।

জানাগেছে, গত ২ সেপ্টেম্বর পরকীয়ার সন্দেহে ঢাকার খিলক্ষেতে ভাড়া বাসায় বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের বাসিন্দা দুই সন্তানের জননী মুক্তা আক্তার স্বামী সোহেল সিকদারের মোবাইল ভিডিও চালু রেখে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে নির্মম আঘাতে মৃত্যুবরণ করেন। মোবাইল ফোনের ভিডিওটি যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত স্বামী সোহেল সিকদারকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এই সুপরিকল্পিত ও নৃশংস হত্যার খবরে নিহত মুক্তার নিজ এলাকা বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের বাসিন্দাদের মনে গভীর শোক বয়ে এনেছে।

এদিকে নিহত মুক্তার ভাই তারেক হাওলাদারসহ পরিবারের সদস্যরা এবং এলাকার স্থানীয় বাসিন্দারা এই হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত নির্যাতন হিসেবে উল্লেখ করেন। তারা ঘাতক স্বামী সোহেল সিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network